1. admin@haworbarta.com : admin :
তীব্র শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

তীব্র শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

মাঘ মাসের তীব্র শীত, ঘনকুয়াশা ও হিমল ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া সদর উপজেলার অধিকাংশ মাঠে। মাঠের পর মাঠ জুড়ে চাষিদের কেউ চারা তুলছেন, কেউ জমি তৈরির কাজ করছেন আবার কেউবা ক্ষেতে পানি সেচের জন্য ব্যবস্থা করেছেন। গত বুধবার সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ বালিয়াপাড়া ও ভবানীপুর গ্রামের বিস্তীর্ণ মাঠে এমনটাই দেখা গেছে।

কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন জাতের ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৯’শ হেক্টর ধরা হয়েছে। এখন পর্যন্ত রোপন হয়েছে প্রায় ১২ হাজার ৮১০ হেক্টর জমিতে। উপজেলার বটতৈল, আইলচারা, জিয়ারখী, উজানগ্রাম, গোস্বামী দূর্গাপুর, হরিনারায়নপুর, আব্দালপুর, আলামপুর, মনোহরদিয়া, ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরা ধানের চারা রোপণের রোপনের ধূম পড়েছে।

বালিয়াপাড়া গ্রামের কৃষক মিন্টু হোসাইন বলেন, আগাম বন্যা হওয়ার আশঙ্কায় এবার আগে-ভাগেই ধানের ক্ষেত তৈরী করে চারা রোপন শুরু করেছি। এখন পর্যন্ত সার, কিটনাশক ও ডিজেলের সমস্যায় পড়তে হয়নি। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আমাদের এলাকায় বোরো আবাদ ভালো করার জন্য সব সময়েই পরামর্শ দিয়ে যাচ্ছেন। অত্র এলাকায় গত আমন মৌসুমে বাম্পার ফলন হওয়ায় খুব আগ্রহ নিয়ে বোরো আবাদ শুরু করেছি। আশা করছি বোরো আবাদেও বাম্পার ফলন হবে। তিনি এটাও বলেন, এবার শীত মৌসুমে শৈত্য প্রবাহ, ঘনকুয়াসা ও কনকনে শীতের মধ্যেও বীজতলা তৈরি করে এখন তা রোপণ করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca