1. admin@haworbarta.com : admin :
মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, আমাদের অংহকারবোধের জায়গা- পরিকল্পনামন্ত্রী - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, আমাদের অংহকারবোধের জায়গা- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, আমাদের অংহকারবোধের জায়গা। স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাসা জানা এবং জানানো আমাদের কর্তব্য। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল তথ্য জানাতে একটি মহল সক্রিয় রয়েছে। আমাদের সাবধান থাকতে হবে। নতুন প্রজন্ম কোনোভাবেই যেনো মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস না জানে।’

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামে অসচ্ছল মুক্তিযোদ্ধা সুনুর আলীর বসত ভিটায় প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নামের পাঁকা বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার বীর সেনার নিজের জীবন বাজি রেখে ও পরিবারের মায়া ত্যাগ করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের জন্য বীরদের অবদান কখনো অম্লান হবার নয়। আমরা গোটা জাতি ইতিহাসের এই শ্রেষ্ঠ সন্তানদের কাছে চির ঋণী।

‘বীর নিবাসের’ নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী সাইদুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান রফিক খান, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা মসদ আলী ও সুনুর আলী প্রমুখ।
উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলার ০৮টি ইউনিয়নে অস্বচ্ছল ১২ জন বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাস নির্মাণ প্রকল্পের আওতায় এই পাঁকা বাড়ি (বীর নিবাস) পাচ্ছেন। প্রতিটি বীর নিবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca