

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)
তালা থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি এক সহ গ্রেফতারী পরোয়ানার তিন জন সহ মোট চার জন আসামিকে গ্রেফতার করেছেন তালা থানা পুলিশ।
শনিবার (৫ জানুয়ারী) বিকেল এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন। এসময় তিনি জানান তালা থানায় সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন ও সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০৩ জন সহ মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করেছেন তালা থানার পুলিশ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হুমায়ুন কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) চন্দন কুমার মন্ডল, এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম, এএসআই (নিঃ) আবু হানিফ, এএসআই (নিঃ) সুব্রত কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ তালা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন আসামী এবং সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০৩ জন সহ সর্বমোট ০৪ জন আসামীকে গ্রেফতারের এবার পাওয়া গেছে। মামলার তদন্ত স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান তালা থানার পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেছেন। গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

