বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

শীত কমে গেলেও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

ভোরের আকাশে ঘন কুয়াশা দেশে শীত কমতে শুরু করলেও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে যশোর মনিরামপুর অঞ্চলে সূর্যের আলো দেখা যায়নি তবে শীত অনেকটা কমে গেছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া গনমাধ্যমে বলেন, বুধবার থেকে শৈত্যপ্রবাহ কেটে গেলেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘এবার শীত মৌসুমের শুরু থেকেই আকাশে মেঘ লক্ষ করা গেছে। আবার মেঘ কেটে গেলে শীত বাড়ছে। এ বছর শীত মৌসুমে যে বৃষ্টি হয়েছে, তা আগে দেখা যায়নি। আবার হঠাৎই বৃষ্টি, হঠাৎই শৈত্যপ্রবাহও প্রথমবারের মতো দেখা যাচ্ছে। আবহাওয়ার এই আচরণগত পরিবর্তন আগের বছরগুলোতে দেখা যায়নি। ’

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

চলতি শীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ জানুয়ারি তেঁতুলিয়ায়, ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বছরের মাঘের শীত বিদায়ের পথে।
বৃষ্টি হলে কিছুটা শীত বেড়ে দুই সাপ্তাহের মধ্যে শীত শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281