1. admin@haworbarta.com : admin :
ব্রিটিশ মুসলিম চ্যারিটির ‘টিম এমসি’ দল বাইসাইকেল চালিয়ে বিশ্বনাথে - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

ব্রিটিশ মুসলিম চ্যারিটির ‘টিম এমসি’ দল বাইসাইকেল চালিয়ে বিশ্বনাথে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশে সফররত ব্রিটেনের জনপ্রিয় মুসলিম চ্যারিটি সংস্থার ২৪ সদস্য বিশিষ্ট ‘টিম এমসি’র সাইক্লিং দল সিলেটের এসেছেন। বাংলাদেশের ছিন্নমূল শিশুদের স্থায়ী পুনর্বাসনের জন্য তহবিল (ফান্ড) সংগহের লক্ষ্যে ‘ট্যুার ডি বাংলাদেশ’ নামে টিম এমসি’র সদস্যরা বাংলাদেশে আসেন এবং তারা কক্সবাজার থেকে বাইসাইকেল চালিয়ে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, গাজিপুর ও শ্রীমঙ্গল হয়ে গতকাল রোববার দুপুরে বিশ্বনাথে পৌছেন।

টিম এমসি’র গ্রুপ লিডার, লন্ডন থেকে বাইসাইকেল চালিয়ে মক্কায় পবিত্র হজ্ব পালন করে চমক সৃষ্টিকারী বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলীর নেতৃত্বে ‘টিম এমসি’র সাইক্লিং দলের সদস্যরা বাংলাদেশে আসেন।

বিশ্বনাথে পৌছলে তাদেরকে দি ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়। এসময় দি ওয়ান পাউন্ড হসপিটালের জায়গা পরিদর্শন করেন সাইক্লিং টিমের সদস্যবৃন্দ।

এসময় বিশ্বনাথের দি ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডাক্তার শানুর আলী মামুন, বিশিষ্ঠ মুরব্বী হালিম শিকদার, হসপিটালের চিপ কো-অডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী হিরন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক শেখ ফজর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca