1. admin@haworbarta.com : admin :
যশোরে সন্ধ্যা থেকে বৃষ্টি বিদায় নেয়নি শীত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

যশোরে সন্ধ্যা থেকে বৃষ্টি বিদায় নেয়নি শীত

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

২০ ফেব্রুয়ারী রবিবার বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয় সন্ধ্যার দিকেও যশোর মনিরামপুরে প্রচুর বৃষ্টি লেগে থাকে।

কাগজে-কলমে বসন্ত ঋতু চললেও প্রকৃতি থেকে এখনো বিদায় নেয়নি শীত। এরই মধ্যে সারাদেশের সাত বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন,রংপুর ছাড়া দেশের বাকি সাত বিভাগে বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি আগামী দুদিন থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ’। তবে বৃষ্টির আভাস দিলেও রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে জানিয়ে আবহাওয়া বিভাগ, এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী দুদিন পরে মেঘ-বৃষ্টি পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca