বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা। ২১ ফেব্রুয়ারি সকাল নয়টায় উপজেলার পুরাতন আদালত ভবনের পাশে নির্মিত শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন। শুরুতে শহীদ মিনারে ফুল দেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর পর একে একে উপজেলা স্বেচ্চাসেবকলীগ,শ্রমিকলীগ, উপজেলার এগার ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, এগার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ, বিভিন্ন সামাজিক সংগঠণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ও হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব,বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার,যুবলীগ নেতা এম নজরুল ইসলামসহ অঙ্গ সংগঠণের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থি ছিলেন। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, আনোয়ারা থানা পুলিশ,আনোয়ারা প্রেসক্লাব,আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন দপ্তর। এসময় উপস্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী, এ এস পি হুমায়ুন কবির,আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় নেতৃবৃন্দরা বলেন, যে ভাষার জন্য জাতির সূর্য সন্তানেরা জীবন দিয়েছেন সেই ভাষার মর্যদা আমাদের সকলের রক্ষা করতে হবে।বিদেশী ভাষার চেয়ে সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা বেশি বেশি করতে হবে। তাহলেই এই ভাষা সংরক্ষন হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281