1. admin@haworbarta.com : admin :
ছাতকে ত্রিশ লাখ টাকা চাঁদাদাবীর ঘটনায় গ্রেপ্তার সেই কয়েছ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

ছাতকে ত্রিশ লাখ টাকা চাঁদাদাবীর ঘটনায় গ্রেপ্তার সেই কয়েছ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে রিফাত প্রতিষ্টানে ম্যানেজার ও কর্মচারিকে অস্ত্রের মুখে জিন্মি করে ত্রিশ লাখ টাকার চাঁদা দাবীর ঘটনায় কয়েছ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে ওসি মাহবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট নিলিমা মটরের মালিক আবুল কয়েছ (৪৫)কে তার নিজ দোকান থেকে গ্রেফতার কওে পুলিশ। সে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ছৈলা-আফজলাবাদ ইউপির দীঘলী রামপুর গ্রামের মৃত. আব্দুল সোবহানের ছেলে।

জানা যায়, গত ১৫ ফ্রেরুয়ারি রাতে ১০/১২ জন লোকজন নিয়ে গোবিন্দগঞ্জস্থ রিফাত প্রতিষ্টানে অনাধিকার প্রবেশ কওে প্রতিষ্টানের ম্যানেজার ও কর্মচারিকে অস্ত্রের মুখে জিন্মি করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আবুল কয়েছ। এমন কি দাবীকৃত ৩০ লাখ টাকা না দেওয়া হলে প্রাণনাশেরও হুমকি দেয় আবুল কয়েছ। এ ঘটনায় সিলেট রিফাত প্রতিষ্টানে সিও আব্দুল্লাহ সিদ্দিকী শুভ বাদী হয়ে আবুল কছেয়কে প্রধান আসামী সুনামগঞ্জ আদালতে মামলা নং- ১৩, তারিখ ২১.০২.২০২২ ইং দায়ের করা হয়। সুনামগঞ্জ আদালতের নির্দেশে সোমবার বিকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজ আবুল কয়েছকে গ্রেফতার করা হয়।

চাঁদাবাজ আবুল কয়েছের বিরুদ্ধে প্রতারনা, কিস্তিতে গাড়ি দিয়ে গ্রাহকদের পরিশোধকৃত লাখ টাকা আতœসাতের অভিযোগও উঠেছে। তার প্রতারনার ফাঁদে শতশত গাড়ি চালক ও গ্রাহকরা প্রতারিত হচ্ছে। এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুর রহমান মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজ আবুল কয়েছকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca