1. admin@haworbarta.com : admin :
হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ রাজস্থলী প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক, চাউচিং মার্মা - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ রাজস্থলী প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক, চাউচিং মার্মা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী।

হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার প্রতিনিধি চাউচিং মারমা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তিনি হ্নদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কর্তব্যরত ডাক্তার চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে বারটার দিকে চট্রগ্রাম বেসরকারি হাসপাতাল রয়েল হাসপাতালে মৃত্যুবরণ করেন। সাংবাদিক চাউচিং মারমা, বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা ও রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন।তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বাংলাদেশ বেতার সংবাদদাতা সমিতির আহবায়ক ফারুক মাহবুবুর ও সদস্য সচিব নন্দন দেব নাথ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা মিরাজ হোসেন কাইয়ুম সহ মোঃ আযুব চৌধুরী প্রমুখ। এক বিবৃতিতে চাউচিং মারমার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাহার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এর পর রাজস্থলী প্রেস ক্লাব পক্ষ হতে শোক শ্রদ্ধাঞ্জলী জানাই।এক বরেণ্য লেখক কলম সৈনিক কে আমরা হারারলাম এ অপূরণীয় কোন দিন পূরণ হবে জানিনা। তিনি সৎ সাহসিক মেধাবী একজন সাংবাদিক ও সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয়বাসিন্দা শোকের ছায়া নেমে আসে। এ অকাল মৃত্যু কে কোন দিন মেনে নেয়া যায় না। যেখানে থেকো ওপারে ভালো থেকো। এ মৃত্যুতে বলা ও কারো ভাষা নেই। তবে দুনিয়ায় মৃত্যু দিন কে কখন হয় তা জানিনা একমাত্র গড জানে। আজ শুক্রবার বিকাল ৪ টা নিজ পারিবারিক শ্বশানে দাহ করা হবে। ##############
ছবি ক্যাপসান প্রয়াত চাউচিং মারমা

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca