1. admin@haworbarta.com : admin :
মণিরামপুরে মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

মণিরামপুরে মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধি

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে ভোলা নাথ বিশ্বাস (৬৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। কৃষকের মাজায় ও পায়ে দড়ি বাধা ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মরদেহ উদ্ধার হয়। নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের নিজ ঘের থেকে উদ্ধার করেন নেহালপুর ফাড়ির ইনচার্জ আতিকুজ্জামান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তবে, কি কারনে এ ঘটনা তা জানা যায়নি।

মৃতের ছেলে পরিমল জানান, তার বাবা সোমবার ভোরে মাছের ঘেরে যান। ঘেরটি বাড়ির পাশেই অবস্থিত। এরপর আর বাড়ি ফেরেনি। ঘেরে খোজার পর না পেলে পরদিন মঙ্গলবার দড়ি দিয়ে মাছের ঘেরে খোজা হয়। এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে মাজায় ও পায়ে দড়ি বাধা অবস্থায় উদ্ধার হয়।

ছেলের দাবি, তার বাবা ব্যবসায় মন্দা যাওযায় কিছুদিন ধরে হতাশায় ছিলেন।এ কারনে তার বাবা আত্মহত্যা করতে পারে।

স্থানীয় ফাড়ি ইনচার্জ আতিকুজ্জামান জানান, এটি আত্মহত্যা কিনা তা এখনি বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর পরিস্কার হবে।মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca