1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

দোয়ারবাজার প্রতিনিধি। 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন(৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ)সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদ ও হাফেজী মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদারের নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ,ইউপি সদস্য মোশারফ হোসেন এবং গ্রামবাসির শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মৃত ইসমত আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন (৭৫)রবিবার(৬ মার্চ)বিকাল ৫.৫৫ ঘটিকায় উনার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca