1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে "আন্তর্জাতিক নারী দিবস" পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে “আন্তর্জাতিক নারী দিবস” পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ৮ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে” শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ” এই শ্লোগান নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। ” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, শিবলী চৌধুরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, নারী উদোক্তা/নারী কর্মীসহ গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca