

নুরুল বশর মহেশখালী কক্সবাজার
সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম( সিইএইচআরডিএফ) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সাব-অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সিইএইচআরডিএফ এর তৃণমূল ডিভিশনের সহকারী প্রধান সমন্বয়ক রুহুল আমিনে’র সভাপতিত্বে এবং মনীষা নারী জাগরণ কেন্দ্র’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর সমন্বয় ডিভিশনের সহকারী প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান রানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুতুবদিয়া এরিয়া প্রতিনিধি মোঃ আবু সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে নারীর মর্যাদা, অবদান এবং ক্ষমতায়ন সম্পর্কে ধারণা প্রদান করে বলেন বর্তমান পিছিয়ে পড়া সমাজে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হলে সমাজের অভূতপূর্ব উন্নয়ন নিশ্চিত সম্ভব।
এতে আরো বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ বড় মহেশখালী ফোরামের সদস্য আতিকুর রহমান এবং মনিষা নারী জাগরণ কেন্দ্রের সদস্য আসমা আক্তার।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

