বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

আনোয়ারায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২১ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে দোকানে মূল্য তালিকা না টানানোয় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী বলেন, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে। পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281