

আনোয়ারা প্রতিনিধি,
আনোয়ারায় এক কাভার্ড ভ্যান চালককে নিয়ে লঙ্কাকান্ড ঘটেছে। ১৪ মার্চ রাত আটটায় চাতরী চৌমুহনী বাজারের গোল চত্বরে এ ঘটনা ঘটে।
পিএবি সড়কের ফাজিলখাঁর হাট এলাকায় একটি সিএনজিকে চাপা দেয়ার খবরে কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে লোকজন। ধাওয়া খেয়ে আরো বেপরোয়া হয়ে উঠে সেই চালক।এসময় আরো কয়েকজন পথচারীকে আহত করে সে। এসময় একজন মোটরসাইকেল রেখে সরে গেলে মোটরসাইকেলের উপর চালিয়ে দেয় সে। খবর পেয়ে কাভার্ডভ্যানটিকে চাতরী চৌমুহনী বাজারের গোলচত্বরে ব্যারিকেড দেয় জনসাধারণ। এসময় চাদল বেড়িকেড টপকে চলে যেতে চাইলে ইট-পাথরের বৃষ্টি শুরু হয়।
এক পর্যায়ে ইটের আঘাতে আহত হয়ে গাড়ী থামায় সেই চালক। এসময় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে গাড়ী থেকে নামতে অস্বীকৃতি জানায় সে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকেও বিশ্বাস করেনা সে । এদিকে সে এগুলো আসল পুলিশ নয় বলে জানায়। আসল পুলিশ না আসলে সে গাড়ী থেকে নামবেনা বলে জানায়। এসময় সে গাড়ীতে ছোড়া ইটগুলো হাতে নিয়ে বসে থাকে । কাছে গেলে এক পুলিশ সদস্যের উপরও ইট ছুড়ে মারে । এসময় আশপাশে শত শত উৎসুক মানুষের ভীড় জমে যায়। রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রায় আধ ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর এক ছাত্রলীগ নেতা ও পুলিশ গাড়ীতে উঠে তাকে ঝাপটে ধরে হাতকড়া পড়িয়ে গাড়ী থেকে নামিয়ে আনে। পরে তাকে চেংদোলা করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, কাভার্ড ভ্যাান চালককে জনরোষ থেকে উদ্বার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

