বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

আনোয়ারায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

আনোয়ারায় আগুনে সাত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৬ মার্চ রাত এগারটায় পরৈকোড়া ইউনিয়নের মামুর খাইন গ্রামের নন্দী পাড়ায় এ ঘটনা ঘটে। রাত এগারটায় রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার পর মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের বাসিন্দারা তখন কেউ আধো ঘুম আধো জাগ্রত। আগুণের লেলিহান শিখা দেখে সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেলেও কিছুই বের করতে পারেননি। নগদ টাকা ,স্বর্ণালংকার,টিনের ড্রাম ভর্তি ধান, ক্ষেত থেকে তোলা আলু,জায়গা জমির দলীল, আইডি কার্ড ও নানা গুরুত্বপূর্ন কাগজপত্র আগুণে ভস্মীভূত হয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সচেষ্ট হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুণে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, রণধীর নন্দী,বাসু নন্দী,রাখাল নন্দী,সুশীল নন্দী,সুমন নন্দী, রাজু নন্দী ও অনীল নন্দী।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ,আনোয়ারা সার্কেল এ এস পি হুমায়ুন কবির, আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার,আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা পূজা পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন,সাধারণ সম্পাদক নিউটন সরকার,পরৈকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী,পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বাবুল,সাধারন সম্পাদক সেলিম মামুন, ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা এম.নুরুল হুদা চৌধুরী ঘটনাস্থল পরিদর্শণ করেন।

উপজেলা পূজা পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন বলেন, খবর পেয়ে আমরা পরিদর্শণ করতে এসেছি। এটা খুবই মর্মান্তিক। আমরা আপাতত ক্ষতিগ্রস্তদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। উপজেলা আওয়ামীলীগের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে প্রাথমিকভাবে তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তাদের জন্য ঢেউটিন ও অন্যাণ্য সামগ্রী প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281