

মোঃ লিটন হোসাইন ( তালা সাতক্ষীরা)
সারা বাংলাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তালায় জাতীয় পার্টিও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২৩শে) মার্চ সকাল ১০টা তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম সাংবাদিক নজরুল ইসলাম এর সভাপতিত্বে তালা উপজেলা ডাকবাংলা সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র সমাজ যুগ্ন সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায়
মানববন্ধনে তালা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্যে রাখেন। বক্তারা বলেন বর্তমান সরকারের অবহেলা বাজার তদারকি না করা ,বর্তমান সরকারের নেতাকর্মীরা সিন্ডিকেট করার কারণে সারা বাংলাদেশের দুর্মূল্য দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্ মূল্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরো বলেন বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিয়মিতভাবে বাজার তদারকি করলেই দ্রব্যমূল্যের দাম হ্রাস পাবে তাতে করে সাধারণ মানুষের জনজীবনে স্বস্তি ফিরে আসবে। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন, , বক্তব্য রাখেন তালা উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,যুগ্ন সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিজুর রহমান, ডাক্তার আবুল বাশার। তালা সদর ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, জাতীয় যুব সংহতি ভারপ্রাপ্ত সভাপতি এস এম তকিম উদ্দিন সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান সহ সভাপতি কাজী আসাদ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসাইন , জাতীয় যুব সংহতি মোঃ ফারুক হোসাইন। জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক কাজী এমদাদুল বারী জীবন, জাতীয় তরুন পাটির কেন্দ্রীয় নেতা সাংবাদিক বিএম বাবলুর রহমান, তালা উপজেলার জাতীয় তরুণ পার্টির সভাপতি ইউনুস আলী মোড়ল ছাত্র সমাজের উপজেলা সভাপতি রাজু, সাধারন সম্পাদক ইউনুছ আলী, ফয়সাল হোসেন ও শতশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

