1. admin@haworbarta.com : admin :
বন্ধ জয়যাত্রা ও বিজয় টিভির সাংবাদিক পরিচয়ে মনিরামপুরে চাঁদাবাজি, আটক ২ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বন্ধ জয়যাত্রা ও বিজয় টিভির সাংবাদিক পরিচয়ে মনিরামপুরে চাঁদাবাজি, আটক ২

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

মণিরামপুরে একটি পাউরুটির কারখানায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন জনগণ।আটক দুই যুবক হলেন, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম। বিকালে মনিরামপুর উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজির সময় তাদের ধরে রাখেন স্থানীয়রা। পরে খবর দিয়ে রাতে খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
জানা যায়, আটক দুই যুবক বেসরকারি বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে চ্যালেঞ্জ করলে তারা বিজয় টিভির পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি কার্ড পাওয়া গেছে। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালক বলে জানিয়েছেন।মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন, ওই দুইজন বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন।বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় তাদের আটকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, কেশবপুর থেকে মণিরামপুরে এসে মাহফুজ জয়যাত্রা টিভি বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার রোহিতা, কোদলাপাড়া, টেংরামারী, জালালপুর ও সোহরাবমোড়ের বেকারিগুলোর মালিকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে সুবিধা লুটেছেন।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন, বেকারি মালিক কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। সামনে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করেন।
এদিকে বার এই সমস্ত ভুয়া সাংবাদিকদের কারণে আসল পেশাদার সাংবাদিকদের পরিচয় দেয়া লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই বিষয়ে প্রতিটি পত্রিকা এবং টিভি চ্যানেলের সম্পাদকদের যাচাই বাছাই করে সৎ আদর্শবান সাংবাদিকদের নিয়োগ দেয়ার আহ্বান জানান সমাজের সচেতন নাগরিকগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca