বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

চৌহালীতে স্বাধীনতা দিবস পালিত হয়েছে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নানা আয়োজনে স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালন করা হয়েছে, ২৬শে মার্চে সুবর্নজয়ন্তী উপলক্ষে ২৫শে মার্চ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় উপজেলা শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে শহীদের প্রতি শ্রদ্ধানিবেদন করা হয়।

২৬শে মার্চ সূর্যদয়ের সাথে সাথে শহীদ বীর মুক্তিযুদ্ধাদের স্বরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়।সকাল ৬ঃ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযুদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন স্থানীয় সংসদ্য আব্দুল মমিন মন্ডল ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রসাশনের পক্ষে নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াছমিন, কৃষি অফিসার জেরিন আহমেদ সহ কর্মকর্তা কর্মচারী গন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, বাংলাদেশ পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গন,উপজেলা আওয়ামীলীগের পক্ষে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এমপি, সভাপতি তাজ উদ্দিন, সাধারন সম্পাদক ফারুক সরকার, কার্যকারি সদস্য হজরত আলী মাষ্টার সহ সভাপতি হাবীব, যুগ্ন সাধারন সম্পাদক বাবুল আক্তার, চৌহালী সরকারি কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার, নিম্ন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, এস বি এম কলেজের পক্ষে দাউদ রানা, উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রেনীর মানুষ শ্রদ্ধানিবেদন করেন। সকাল ৮ঃ০০ টার সময় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্যারেড ও কুচকওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার ও নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াছমিন। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের ছেলমেয়েরা জাতীয় প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুপুর ১২ঃ০০ টার সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াছমিন,

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা গন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281