1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ৫০জন খামারীদের প্রশিক্ষণ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে ৫০জন খামারীদের প্রশিক্ষণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক ৩ দিন ব্যাপী খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৭ মার্চ শনিবার সকালে উপজেলার ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি(আইএলএসটি) মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন খামারীদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করে খামারি সুনির্মল চক্রবর্তী,সুরঞ্জন দেবনাথ জানান, “আমরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে গরু মোটাতাজাকরণসহ নানান বিষয়ে জানতে পেরেছি।
এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ বি এম সাইফুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃকাজী নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুদিপ্তা বিশ্বাস প্রমুখ।
এই খামারী প্রশিক্ষণে খামারিদের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে কম খরচে গরু হৃষ্টপুষ্টকরনের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদন, গবাদিপশুর বাসস্থান, পালন ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, সাইলেজ তৈরী,ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি ও দমন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca