1. admin@haworbarta.com : admin :
শ্রীমঙ্গলে ২০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার কারবারি - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

শ্রীমঙ্গলে ২০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার কারবারি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনাকালে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৭শে মার্চ) রাতে শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ডের সোনার বাংলা রোডস্থ জনৈক খোকন মিয়ার বসত ঘরের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মোঃ ফাহিম হোসেন (২২), পিতা: মোঃ মকবুল হোসেন, মাতা: মোছা: ফাইমা বেগম, স্থায়ী ঠিকানা হাজিভিলা (কলেজ রোড, ৩নং শ্রীমঙ্গল ইউডিপ), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার, বর্তমান ঠিকানা সোনার বাংলা রোড (৬নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে ২০০ (দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা শাখার দায়িত্বশীল কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca