1. admin@haworbarta.com : admin :
আলমসাধুর ধাক্কায় গৃহবধূর মৃত্যু - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

আলমসাধুর ধাক্কায় গৃহবধূর মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

আলমসাধুর ধাক্কায় মনিরামপুরে গৃহবধূ নিহত হয়েছেন । মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলার হেলাঞ্চি কলুপাড়া এলাকায় বাড়ির সামনে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত আয়েশা বেগম হেলাঞ্চি গ্রামের মকলেসুর সরদারের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার সকালে ছাগলের বাচ্চা ধরতে বাড়ির সামনে রাস্তায় আসেন আয়েশা বেগম। এসময় বিদ্যুতের সংযোগ স্থাপনের বাঁশখুঁটি বহনকারী একটি আলমসাধু দ্রুত গতিতে সেখান দিয়ে পার হচ্ছিলো। বাড়ি থেকে রাস্তায় উঠতে আলমসাধুতে থাকা বাঁশখুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে রক্তাক্ত জখম হন আয়েশা বেগম। পরে স্বজনরা উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন দাস বলেন, গৃহবধূকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আলমসাধু ড্রাইভারকে আটক করা সম্ভব হয় নি।

এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca