বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

রামুতে উপজেলা প্রশাসন কর্তৃক সড়ক প্রসস্থকরণ অভিযানকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীর আপত্তিকর পোস্ট

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন সড়ক প্রশস্থকরণ অভিযান পরিচলনা করে। পরে উপজেলা প্রশাসনকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত এক স্বাস্থ্যকর্মী।

ফেসবুক পোস্টে তিনি উপজেলা প্রশাসন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং বৌদ্ধ বিহার সড়ক প্রশস্থকরণের পক্ষে অবস্থানকারী জনসাধারণকে নিয়ে প্রকাশ্যে নেতিবাচক কথা বলেন।

এ ঘটনায় রামু উপজেলা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপত্তিকর ওই পোস্ট দেখে ক্ষুব্ধ হয়েছেন রামুর সুশীল সমাজ। পরে অবস্থা বেগতিক দেখে ওই স্বাস্থ্যকর্মী কয়েক ঘন্টার ব্যবধানে ফেসবুক থেকে সরিয়ে নেয় আপত্তিকর পোস্ট।

সংশ্লিষ্ট ওই স্বাস্থ্যকর্মীর নাম রুমেল বড়ুয়া। তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মালির দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে কী লিখেছেন ”শুনলাম, তাঁহাদের বিরুদ্ধে ঝাটা মিছিল হইয়াছে এবং প্রয়োজন মাফিক ভবিষ্যতেও হইবে”।
প্রশাসনের বিপক্ষে সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মচারীর এমন মন্তব্যে হতবাক রামুর সুশীল সমাজ।

এই বিষয়ে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো জানান, নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের সবার উপকারের জন্য সড়ক প্রশস্থকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করছিলেন। তখনো স্বাস্থ্যকর্মী রুমেল বড়ুয়া ইউএনও মহোদয়ের সাথে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে জনসম্মুখে অশ্লীল ভাষায় আমাকে অপমান করে এবং সড়কের জন্য যারা সহোযোগিতা করেছিল, তাদেরও কটাক্ষ করে আপত্তিকর মন্তব্য করেন। আসলেই এটি দুঃখজনক বিষয়। এখানে কারো স্বার্থ নেই । সড়কপথ সবার প্রয়োজন।

জানা গেছে, গত ১১ জানুয়ারী হাজারীকুল বোধিরত্ন বিহারের ভিক্ষুসহ এলাকাবাসী ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে সড়ক প্রসস্থকরণ ও ড্রেন নির্মাণের জন্য একটি আবেদন দেয়। কয়েকদিন পর উপজেলা নির্বাহী অফিসারের কাছেও আবেদন দেয় তারা। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ মাসের ব্যবধানে অবৈধ দখলদারদের একাধিকবার সতর্ক করা হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন, বিষটি আমি শুনেছি। এটি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী রুমেল বড়ুয়ার বিরুদ্ধে মাদক সেবন করে হাসপাতালে দায়িত্ব পালন ও হাজারীকুল গ্রামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগও রয়েছে। তার এমন আচরণে হাজারীকুল গ্রামবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। রুমেল বড়ুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও হাসপাতাল কতৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281