বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

রমযানের গুরুত্বপূর্ণ তাফসির, আল্লাহ পাক নিজেই রমযান মাসের নাম দিয়েছেন,

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে

হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

আল্লাহ পাক রাব্বুল আলামীন পবিত্র কোরআন শরীফের সুরা বাকারার ১৮৩ আয়াত থেকে ১৮৫ আয়াতে রমযানের গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান করেছেন।

আল্লাহ পাক রাব্বুল আলামীন ১৮৩ নং আয়াতে বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর রমযানের রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরয করা হয়েছিল।

এরপর ১৮৪ আয়াতে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন রোযা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, যদি কোন বান্দা অসুস্থ অথবা সফরে থাকে,রোযা না রাখতে পারে, তাহলে সে সংখ্যা গুলো যে কোন সময় আদায় করে নিবে।

এবং মুরব্বি বৃদ্ধ বয়সের লোকদের প্রতি আল্লাহর হুকুম হচ্ছে তারা একজন অসহায় হত দরিদ্র গরীব মিসকিন কে অন্যদান করবে ,সে যদি ইচ্ছা করে আরো বেশি লোকদের টাকা দান এবং খাওয়াতে পারবে।
এরপর আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেন কোন বান্দা সফরে অথবা অসুস্থ থেকে ও রোযা রাখে ,সেটা তার জন্য আরো উত্তম,যদি তোমরা বুঝ।

এখন আমাদের প্রশ্ন আসতে পারে রোযা কখন কোন মাসে রাখবো,তাই আল্লাহ পাক কোরআন শরীফের সুরা বাকারার ১৮৫ আয়াতে বলেন , রমযান মাসে তোমরা রোযা রাখবে,কেননা রমযান মাসে কোরআন নাযিল করা হয়েছে।

কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন মানুষ কে মানুষ বানাবার জন্য ,এক কথায় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের রান্না ঘর থেকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেটা এই কোরআন শরীফে আছে , কোরআন সকল মানুষের পুর্নাঙ্গ জীবন বিধান।
কোরআন ভাল মন্দের পার্থক্যকারী।

এর পর আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেন তোমাদের কাছে রমযান মাস এলে তোমরা অবশ্যই রোযা রাখবে।

তবে যারা অসুস্থ বা সফরে থাকার কারণে রোযা রাখতে পারবে না,তারা পরে রেখে দিবে।

এরপর আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেন রোযা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, যাতে তোমরা পুরা রোযা রাখতে পার,আমি কঠিন কিছু বান্দার উপরে চাপাতে চায় না।

আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেন রোযা তোমরা পুর্ন করো , চাঁদ উঠা থেকে চাঁদ উঠা পর্যন্ত।

আর তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা মহান আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো।আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।

রমযানের গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ বক্তা, গীতিকার সুরকার ও শিল্পী, সাংবাদিক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন তার নিজ ইউটিউব mn tv jashore tv তে এই তাফসির টি করেছেন,আপনারা ইউটিউব থেকে রমযানের গুরুত্বপূর্ণ তাফসির টি শুনতে পারেন।
আল্লাহ হাফেজ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281