1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে শিলা বৃষ্টিতে ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

নাসিরনগরে শিলা বৃষ্টিতে ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার ১১ এপ্রিল শেষ রাতে হঠাৎ প্রচন্ড ঝড় তুফান ও শিলা বৃষ্টিতে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য বাড়ি ঘর দুমরে মুচরে ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায় এবং শিলা বৃষ্টিতে ফসলের মারত্মক ক্ষতি সাধিত হয়। জানা যায়,উপজেলার ভলাকুট, চাতলপাড়, গোয়ালনগর, নাসিরনগর সদর, কুন্ডা, বুড়িশ্বর, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর সহ আশপাশের বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্নিঝড় ও শিলা বৃষ্টিতে ঘর বাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার ভলাকুট খাগালিয়া বালিখোলা বাঘী,কান্দি,কাহেতুরা, কাঠালকান্দি, ধানতলিয়া বিভিন্ন গ্রামে অসংখ্য বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের পর নির্বাহী কর্মকর্তা জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় ২৫০ ঘর বাড়ি দোকানপাট ভেঙ্গে তছনছ হয়ে যায় এবং প্রচন্ড শিলাবৃষ্টিতে কৃষকের পাকা, আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়।এমনকি অনেক কৃষকের জমির পাকা ধান শিলার আঘাতে একেবারেই নিশ্চিন্হ হয়ে যায়।বৈশাখের আগেই কালবৈশাখীর হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষক ও সাধারন মানুষ দিশেহারা।ফসল ঘরে তোলার আগ মুহুর্তে এমন ক্ষয় ক্ষতিতে সাধারন কৃষক হতভম্ব।তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা না গেলেও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১২০ হেক্টর জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও প্রচন্ড ঝড়ের আঘাতে আহত হয়ে অনেকেই বর্তমানে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাসিরনগর উপজেলায় সর্বত্র বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca