1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২ মে, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় রোববার বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে শতাধিক অসহায়-দরিদ্র-সুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আর্ত-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ এইড ইউকে। এলাকার উন্নয়নের জন্য এইডের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বমহলকে সহযোগীতায় আরো এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি এলাকার কল্যাণে বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নিজেদের পেশাদারিত্বের পাশাপাশি কাজ করে যাচ্ছেন, যা প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সফিকুল ইসলাম শফিক, সাংবাদিক সমুজ আহমদ সায়মন প্রমুখ।

এদিকে ঈদের খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ১৫ থেকে ২৯ রমজান পর্যন্ত প্রত্যেক দিন ১০০ প্যাকেট করে পথচারীদের মধ্যে বিনামূল্যে ১৫০০ শত প্যাকেট ইফতারি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca