1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে অসহায় ৫০ পরিবারে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে অসহায় ৫০ পরিবারে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২ মে, ২০২২
  • ৩৯ বার পড়া হয়েছে

মহি উদ্দিন আরিফ

ধর্মপাশা প্রতিনিধিঃ
‘ঈদের খুশি লাগুক প্রাণে’- এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে স্থানীয় অসহায় ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোরবার সকাল ১১টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মপাশা সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সমকাল প্রতিনিধি এনামুল হকের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সংগঠনের সহ-সভাপতি নজমুল হায়দার। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক যতীন্দ্র চন্দ্র সরকার, শিক্ষক অভিলাষ চন্দ্র পাল, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক কায়েস আহমেদ খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী, নির্বাহী সদস্য আশীষ চৌধুরী পলাশ, শামীম আহমেদ, মাসুদ রানা, কবি শাকিল আহমেদ মুন, সাংবাদিক সাজিদুল হক, সাদ্দাম হোসেন, সংস্কৃতিকর্মী নুরুল হুদা প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca