1. admin@haworbarta.com : admin :
মহেশখালীতে ৮ই মে বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস উদযাপন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

মহেশখালীতে ৮ই মে বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

নুরুল বশর মহেশখালী কক্সবাজার

রেড ক্রস/রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর জন্মদিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য, প্রতিবছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস সারা বিশ্বে উদযাপন করা হয়।

আজ ৮ই মে, রোজঃ রবিবার সকাল ৯:০০ টায়, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে, যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলা টিমের বন্ধুত্ব বিষয়ক বিভাগীয় প্রধান নুরুল বশরের সঞ্চালনায় এবং ক্রিড়া ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান “মোহাম্মদ তারেক রহমান জুয়েলের” কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা কর্মসূচি ও আলোচনা সভা আরম্ভ হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন “যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলা টিমের”
টিম লিডার মোঃ আশেক উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন ও আব্দুস সালাম সোহান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলা টিমের যুব সদস্যবৃন্দ এবং আরো উপস্থিত ছিলেন মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট টিমের সদস্যবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মোহাম্মদ হুমায়ুন কবির আজাদ। তিনি বলেন,তিনিও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। তিনি সকলকে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক হওয়ার জন্য সকলকে আহ্বান করেন। এছাড়াও এই মানবিক হওয়ার জন্য নিজেদের মনন-চোখ ও চিন্তা সমূহকে পজিটিভ করার নির্দেশ দেন।

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলা টিমের সিনিয়র যুব সদস্য মোহাম্মদ হুমায়ুন। তিনি বলেন; কক্সবাজার জেলাসহ পুরো বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা ১৯৮ টিরও বেশি দেশে সকল কষ্টকে পেছনে পেলে, মানবিকতার চোখকে জাগ্রত করে, অবিরামভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বড় শহরগুলি থেকে শুরু করে সর্বাধিক প্রত্যন্ত এবং দূর্গম এলাকার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন নানা ধরনের মানবিক সহায়তা। এবং সেই সাথে তিনি মানুষকে মানবতার শক্তিতে বিশ্বাস রেখে মানবিক হওয়ার আহ্বান করেছেন।
রেড় ক্রিসেন্ট মহেশখালী টিমের সকল সদস্য প্রত্যয় করেন,সবাই সেচ্ছাসেবী হয়ে নিঃস্বার্থভাবে মহেশখালী রেড় ক্রিসেন্ট টীমকে এগিয়ে নিয়ে যাবে।

উক্ত আলোচনা সভায় টিম লিডার
মোঃ আশেক উল্লাহ’র সভাপতির বক্তব্যে, বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবসের গুরুত্বের উপর বিশেষ আলোচনায় তিনি বলেন; সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরও সুরক্ষিত এবং আরও শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি ও চেষ্টা সবসময় অব্যহত থাকবে,এ ব্যাপারে আমরা অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যেতে চাই। এবং মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয়ে এ-বছরের বিশ্ব রেডক্রস/রেড ক্রিসেন্ট দিবস এর প্রতিপাদ্য “মানবিক হও” বুকে ধারণ করে মানবতার শক্তিতে বিশ্বাস রাখার আহ্বান করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে এবং যৌথ ফটোসেশান শেষ করে রেড় ক্রিসেন্ট/রেড় ক্রস এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca