1. admin@haworbarta.com : admin :
রাঙ্গামাটি বরকলে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

রাঙ্গামাটি বরকলে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ।।

রাঙ্গামটি জেলা বরকলের শিলছড়ির নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১১ মে ) রাত ৯টার দিকে শিলছড়ি এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) পিতাঃ ললিত চন্দ্র চাকমা। তিনি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ির (উখছড়ি) বাসিন্দা এবং পেশায় কৃষক। তার পরিবারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন।

ওসি নাসির উদ্দিন বলেন, লক্ষ্মী চন্দ্র চাকমাকে কি কারণে এবং কোন দল গুলি করেছে তা সুনিশ্চিতভাবে বলতে পারছিনা। মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে ।

স্থানীয়রা বলেন, বুধবার রাত নয়টার সময় লক্ষ্মী চন্দ্র চাকমাকে নিজ বাড়িতে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় । এরপর তার মৃত্যু নিশ্চিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লক্ষী চন্দ্র চাকমা অতীতে আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানান ।

তাকে হত্যা করার মূল কারণ কী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, লক্ষ্মী চন্দ্র চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের সাথে যোগাযোগ রাখতেন বলে সুত্রে জানা যায় ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca