1. admin@haworbarta.com : admin :
বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশার অরাজকতা রুখতে বিকল্প পরিবহনের দাবিতে উত্তাল বানিয়াচং। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বিকল্প পরিবহন বিআরটিসি বাসের দাবিতে ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে দাবি জানিয়েছেন যাত্রী সাধারণ।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত বানিয়াচং -হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশায় চলাচল করছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। সম্প্রতি একেক সময় একেকভাবে মনগড়া অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠে সিএনজি চালকদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বানিয়াচংবাসী সোশ্যাল মিডিয়ায় ভাড়া বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি
প্রশাসনের দৃষ্টি গোচর হয়। এরপরই বুধবার (১১মে) সকালে বানিয়াচং উপজেলা প্রশাসন সিএনজি শ্রমিক নেতাদের সাথে এক জরুরী সভার মাধ্যমে সিএনজির ভাড়া জনপ্রতি ৪০টাকা নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) যাত্রী সাধারণের হয়রানি রুখতে বিভিন্ন গণমাধ্যমে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বিকল্প পরিবহন বিআরটিসি বাসের দাবিতে উত্তাল বানিয়াচংয়ের সোশ্যাল মিডিয়া। যাত্রীরা লিখেছেন, বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজির ভাড়া বৃদ্ধির অরাজকতা রুখতে হলে বিকল্প পরিবহন দরকার। বিআরটিসি বাসের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেও দেখা গেছে অনেককে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca