1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালিকা,(অনুর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ মে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিকাল ৪ টায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) খেলা উদ্বোধনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনসুর আলী, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, সদস্য মোঃ মহিদুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী,ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যগণ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। খেলায় নাসিরনগর সদর একাদশ ২-০ গোলে চাতলপাড় একাদশকে পরাজিত করে এবং ফান্দাউক একাদশ ১-০ গোলে ভলাকুট একাদশকে পরাজিত করে বিজয়ী লাভ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca