1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম

গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মাসুদ:

অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ একাধিকবার দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের এ কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন ব্যবস্থায় এর প্রভাব পড়তে শুরু করেছে।

গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সহ-সভাপতি আইন উদ্দিন বলেন, গোলাপগঞ্জের বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব যানবাহন চলাচলের কারণে একদিকে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৈধভাবে চলাচলকারী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি এসব যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে জানান তিনি।

গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কামাল আহমদ নূর জানান, ব্যাটারিচালিত ভ্যানগাড়ির অবাধ চলাচল বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বারবার দাবি জানানোর পরও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

কামাল আহমদ নূর বলেন, তাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ যানবাহনের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যই তারা এ কর্মসূচি পালন করছেন। প্রশাসন দ্রুত অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে পুরো সিলেট বিভাগে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো:রফিকুল ইসলামের বলেন এটা স্বাধীন দেশে এখানে যেকেউ কর্মবিরতি পালন করতে পারে তবে এবিষয়ে আমার সাথে তাদের কোন আলোচনা হয়নি তবে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি তারা কর্মবিরতিতে আছে কর্মবিরতিতে কোন ধরনের অপৃত্তিক কিছু হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্মারকলিপির প্রধানের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি এবিষয়ে কিছু জানিনা তারা চাইলে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারেন।

এদিকে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিকে কেন্দ্র করে গোলাপগঞ্জে পণ্য পরিবহনসহ সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মবিরতির কারণে সাধারণ মানুষ ও পণ্য পরিবহন ব্যবস্থায় যাতে দীর্ঘমেয়াদি ভোগান্তি তৈরি না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শ্রমিকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca