1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা - Haworbarta
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ➤ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ ➤ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা ➤ বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ ➤ জগন্নাথপুরে ভাইয়ের ছুলফির আঘাতে ভাই নিহত ➤ শাল্লায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে ইমামুল-তারেক ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই’য়ের দায়িত্বে বদরুল-মামুন ➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে ইউনিয়নের যুবকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট মহল্লার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।

সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca