

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জয়নগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে অভিযোগ উঠেছে। শাখাইতি থেকে সরদারপুর পয়েন্ট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল অবস্থার কারণে জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। অগ্নিকাণ্ডের মতো ঘটনায় সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছাতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।
এ অবস্থায় শাখাইতি থেকে সরদারপুর পয়েন্ট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এ ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করা যায়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

