1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা - Haworbarta
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের  কৃতজ্ঞতা প্রকাশ- ➤ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ ➤ জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা ➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন ➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য”

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ৪২০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থা।

রোববার (২৫ অক্টোবর) ইউনিয়নের কলকলিয়া বাজারের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ উদ্যোগ গ্রহণ করে।
সংস্থার সহসভাপতি শাহজাহান জানুর সভাপতিত্বে এবং খায়রুল হাসান রুপার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান, জগদীশপুর গ্রামের সালিশি ব্যক্তিত্ব আজাদ মিয়া তালুকদার, সমাজসেবক আলাল হোসেন রানা, জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাশিম, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিক আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাকির হোসেন তারা মিয়া এবং কামারখাল গ্রামের আব্দুল মালিক প্রমুখ।
অনুষ্ঠানে সংস্থার স্থানীয় ও প্রবাসী প্রতিনিধিরা বলেন, কলকলিয়া ইউনিয়নের প্রবাসীদের কষ্টার্জিত অর্থে এলাকার সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সংস্থাটি যাত্রা শুরু করে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে তাদের এ ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখাই সংস্থার অন্যতম লক্ষ্য।
অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca