

নিজেস্ব প্রতিবেদক: হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর জামালগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি ও ছাদিকুর রহমান স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী ও সদস্য মুন্না চৌধুরী।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সমাজের সচেতন নাগরিক, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল ও শাহানুর আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল মুরছালিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান, অর্থ সম্পাদক সাব্বির রহমান আরিফ, বাঁধবিষয়ক সম্পাদক নাফিউদ্দোহা ও মিজান মিয়া, দপ্তর সম্পাদক আজাদ মিয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবু ইউসুফ নাঈম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ জিহাদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আজিমুদ্দিন হেলাল, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মাইনুদ্দীন, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক আশরাফ খান, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সাইদুল, হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক নকুল দাশ এবং মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক সাহাঙ্গীর আলম।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার জাহান আরিফ, ওয়াসিম আকরাম, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

