1. admin@haworbarta.com : admin :
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, লুটের অভিযোগ - Haworbarta
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, লুটের অভিযোগ ➤ ছাতকের কালারুকায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম ➤ ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ➤ সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবস উদযাপন ➤ জগন্নাথপুরে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ ➤ সুনামগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় বাবার সহায়তা প্রার্থনা ➤ সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ➤ জাহাঙ্গীরনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন ➤ শিমুলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সাবেক মেম্বার মোজাহিদ আলী ➤ অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের  কৃতজ্ঞতা প্রকাশ-

ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, লুটের অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর বাড়ির ভেন্টিলেটর ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

গত ২০ অক্টোবর ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ খাইরগাঁও গ্রামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মোছা. ফজরুন বেগম (৫৫) বাদী হয়ে ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফজরুন বেগমের স্বামী ও ছেলে প্রবাসে থাকায় তাঁরা ছাতক পৌরসভার বাগবাড়ি এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত ও দেখাশোনা করতেন তিনি। ঘটনার প্রায় দুই দিন আগে বাড়ির অবস্থা দেখে আসেন ফজরুন বেগম। এর মধ্যে ২০ অক্টোবর দিন বা রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, কাপড়চোপড়, শাড়ি, সালোয়ার-কামিজ, বিছানার চাদর, পর্দা, সিলিং ফ্যান, পানির মোটর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। এ ছাড়া বাথরুম ও রান্নাঘরের বিভিন্ন পানির পাইপ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সব মিলিয়ে চুরি হওয়া মালামাল ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।

ফজরুন বেগমের অভিযোগ, এ ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca