

মো: শাহ আলম:: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন। এ উপলক্ষে ২৬ অক্টোবর সোমবার রাত ৯টায় মঙ্গলকাটা বাজার এলাকায় নিজ বাড়িতে এলাকাবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক জুবায়ের আহমদ, বিএনপি নেতা আবু তাহের জিলানী,
ইব্রাহীম হোসেন, সমাজসেবক আবু তাহের, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ব্যবসায়ী আব্দুল হানিফ, মঞ্চে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ সাহেব।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

