

শহীদুল ইসলাম রেদুয়ান : সময়ের সঙ্গে বদলাচ্ছে মানুষের পোশাক-পরিচ্ছদ ও রুচিবোধ। আধুনিকতার ছোঁয়ায় ফ্যাশন এখন শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্ব ও জীবনযাপনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় ক্রেতাদের সেই রুচি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যাত্রা শুরু করেছে আধুনিক পোশাকের প্রতিষ্ঠান ‘জুঁই ফ্যাশন’।
শুক্রবার সকালে পাগলা বাজারের আব্দুল হেকিম মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সনাতনী ব্রাহ্মণ তপন চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা রানী চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা।
দোকানটির স্বত্বাধিকারী শুভ দেব বলেন, এখন থেকে জুঁই ফ্যাশনে আধুনিক, মানসম্মত ও রুচিশীল বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী পাওয়া যাবে। আশাবাদী ক্রেতাদের পছন্দ, রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পোশাকের সমাহার।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সচেতন ক্রেতাদের জন্য নতুন এই প্রতিষ্ঠানটি পোশাক কেনাকাটায় বৈচিত্র্য নিয়ে এসেছে। পাগলা বাজারে ‘জুঁই ফ্যাশন’-এর যাত্রা স্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইলের জগতে নতুন সংযোজন হিসেবে বিবেচিত হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

