1. admin@haworbarta.com : admin :
হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন - Haworbarta
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ সদরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে ইকবাল-মছিহুর  ➤ হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন ➤ নতুন কুঁড়ি স্পোর্টসে পূর্ব পাগলায় অংশ নিচ্ছে ১৮৩ খেলোয়াড় ➤ আধুনিকতার ছোঁয়ায় পাগলা বাজারে যাত্রা শুরু করল জুঁই ফ্যাশন ➤ শান্তিগঞ্জে ৬৪৭ শিক্ষার্থী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ➤ ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন ➤ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে মনির – স্বাধীন  ➤ ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা ➤ ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, লুটের অভিযোগ ➤ ছাতকের কালারুকায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম

হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ নম্বর জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজাহারুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ তুলে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হাজিপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজাহারুল ইসলামের নির্দেশে তাঁর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজিপুর কাচারী বাজারে ১ নম্বর জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এতে আব্দুল কুদ্দুস মিয়াসহ ৮-৯ জন আহত হন বলে দাবি করা হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বক্তারা বলেন, আজাহারুল ইসলামের এমন কর্মকাণ্ডে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তাঁরা।

১ নম্বর জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সরকার, সহসভাপতি বাচ্চু মিয়া, সাবেক সভাপতি সোহরাব উদ্দিন, প্রচার সম্পাদক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ভূঁইয়া, মনির হোসেনসহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এ ছাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নয়ন মিয়াসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে দলের দায়িত্বশীল নেতাদের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca