1. admin@haworbarta.com : admin :
ঝিগলীতে মসজিদের নামকরণ জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - Haworbarta
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ প্রধানমন্ত্রীকে মাসে একবার খুলনায় দেখতে চায় জনতা ➤ খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন তারেক রহমান ➤ ঝিগলীতে মসজিদের নামকরণ জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ➤ মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ➤ সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ➤ প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম ➤ সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ➤ জনতার ভালোবাসায় এগিয়ে এমরান চৌধুরী, উন্নয়নের অপেক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ➤ বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন ➤ নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ বাবুল আক্তার

ঝিগলীতে মসজিদের নামকরণ জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে জুম্মাবাড়ী জামে মসজিদের নামকরণ জটিলতা নিরসন এবং গ্রামবাসীর ওপর মিথ্যা মামলা-হয়রানি বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ঝিগলী স্কুল অ্যান্ড কলেজ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘জুম্মাবাড়ী জামে মসজিদ’-এর স্মৃতি ও সুনাম আড়াল করতে একটি স্বার্থান্বেষী মহল অপতৎপরতা চালাচ্ছে। নবনির্মিত ‘ঝিগলী উত্তর কোনা জামে মসজিদ’-এর ওয়াকফকৃত দলিলের নাম গোপন ও পরিবর্তন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় তৈমুছ আলী নামের এক ব্যক্তি গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এবং এলাকায় সংঘাতময় পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছেন। এমনকি প্রশাসনের উপস্থিতিতেও প্রাচীনতম জুম্মাবাড়ী জামে মসজিদের নেইমপ্লেইট ব্যবহার করে । পরবর্তীতে এলাকাবাসী দেখতে পেয়ে প্রতিবাদ করে। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে পারে।
এলাকাবাসীর পক্ষে হোসিয়ার আলীর সভাপতিত্বে এবং লোকমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—সাবেক ইউপি সদস্য সাবাজ মিয়া, ব্যবসায়ী জিয়াউর রহমান, ঝিগলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী, জুম্মাবাড়ী জামে মসজিদ উন্নয়ন কমিটির সহ-সভাপতি আজিজুল হক,প্রবীন মুরুব্বি  আব্দুল বশির, নজির আহমেদ গগন, তেরা মিয়া ও আবাব মিয়া প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি হাজী সিরাজ উদ্দিন, হাজী বশির উদ্দিন, আবাব মিয়া, রাজন মিয়া, আব্দুর রকিব, মনির মিয়া, শফিক মিয়া, রাশিকুল হক, সুজাত মিয়া, সিদ্দেক মিয়া, তছির মিয়া, কাশেম মিয়া, ওসমান মিয়া, সালেহ মিয়া, নুর হুসেন, রাশেকুল, জিল্লুর রহমান, দিলাফর আলীসহ গ্রামের সর্বস্তরের মানুষ।
সমাবেশ থেকে ঝিগলী উত্তর কোনা জামে মসজিদ ওয়াফকৃত দলিলের শর্ত অনুযায়ী মসজিদের কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca