1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জে সার পাচারের দণ্ডিতের ডিলারশিপ বাতিলের দাবি - Haworbarta
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শান্তিগঞ্জে নামাজের সময় মসজিদে মুয়াজ্জিনের মোবাইল চুরি ➤ জামালগঞ্জে সার পাচারের দণ্ডিতের ডিলারশিপ বাতিলের দাবি ➤ সুনামগঞ্জে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ➤ শাসক পরিবর্তন হলেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয় না। ➤ বাংলাদেশ-সৌদি আরবের হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ➤ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ  ➤ বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা ➤ টেক্সটাইল ডিপ্লোমাধারীদের বেকার থাকার সুযোগ নেই: জাহেদুর রহমান ➤ সুন্দরবনে জলদস্যু আতঙ্কে ৫ হাজার জেলের নৌ ধর্মঘট ➤ ছাতকে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, ভিক্টিমের অস্বীকার 

জামালগঞ্জে সার পাচারের দণ্ডিতের ডিলারশিপ বাতিলের দাবি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সার চোরাচালানের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। এ নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকদের প্রতিনিধিরা।

গত ১ নভেম্বর জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিছবাহ উদ্দিন স্থানীয় কৃষকদের পক্ষে অভিযোগ দুটি দায়ের করেন। একই দাবিতে সাচনা বাজার ইউনিয়নের জিয়াউর রহমানও প্রশাসনের কাছে অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীরের ছেলে হুজাইফা মাহমুদ ফাহাদকে পুনরায় সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি এর আগে সার পাচারের ঘটনায় প্রশাসনের হাতে আটক হয়ে অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি অবৈধভাবে সার পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর সারবোঝাই একটি নৌকা আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হুজাইফা মাহমুদ ফাহাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর ছিল ০৪।

অভিযোগকারীদের দাবি, সার পাচারের ঘটনায় দণ্ডিত হওয়ার পরও তাকে পুনরায় ইউনিয়ন সার ডিলারশিপ দেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি না করে অবৈধভাবে পাচার করা হলে বোরো মৌসুমে সারসংকট দেখা দিতে পারে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলার ছোট-বড় ১৪টি হাওরে ২৪ হাজারের বেশি কৃষক প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেন। কৃষকদের অভিযোগ, মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সার সরবরাহে সংকট দেখা দিলে তাদের উৎপাদন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিযোগকারী মিছবাহ উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে ডিলারশিপে থাকা অবস্থায় সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি না করে অধিক মুনাফার জন্য পাচারের সময় ধরা পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তার ডিলারশিপ বাতিলের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে হুজাইফা মাহমুদ ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, তিনি নতুন যোগদান করেছেন এবং উল্লিখিত ঘটনা তার দায়িত্ব গ্রহণের আগের। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছেন না।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক ছুটিতে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca