1. admin@haworbarta.com : admin :
সুন্দরবনে জলদস্যু আতঙ্কে ৫ হাজার জেলের নৌ ধর্মঘট - Haworbarta
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ  ➤ বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা ➤ টেক্সটাইল ডিপ্লোমাধারীদের বেকার থাকার সুযোগ নেই: জাহেদুর রহমান ➤ সুন্দরবনে জলদস্যু আতঙ্কে ৫ হাজার জেলের নৌ ধর্মঘট ➤ ছাতকে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, ভিক্টিমের অস্বীকার  ➤ শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ ➤ তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা” ➤ সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা ➤ দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন ➤ শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস

সুন্দরবনে জলদস্যু আতঙ্কে ৫ হাজার জেলের নৌ ধর্মঘট

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রবিউল ইসলাম খুলনা  প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খুলপেটুয়া নদীতে সুন্দরবনের জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নৌ ধর্মঘট পালন করেছেন সুন্দরবননির্ভর বনজীবীরা। আজ সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এ ধর্মঘটে প্রায় ৫ হাজার জেলে ও বাওয়ালি ১ হাজারের বেশি নৌকা নিয়ে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গেল এক সপ্তাহ ধরে আন্দোলন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন তারা।
জেলে-বাওয়ালিদের অভিযোগ, সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যুদের তৎপরতা। বর্তমানে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ২০টির বেশি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে বলে দাবি তাঁদের। এসব বাহিনীর অত্যাচার, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণের দাবিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বনজীবীরা। জলদস্যুদের ভয়ে অনেক জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যেতে পারছেন না। ফলে কর্মহীন হয়ে পড়েছে হাজারো পরিবার। জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর সাবেক ও তৎকালীন প্রধানমন্ত্রী সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে দস্যুমুক্ত ঘোষণা করেন। দীর্ঘদিনের অভিযানের পর সুন্দরবনে স্বস্তি ফিরলেও বর্তমানে আবারও জলদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বনজীবীদের মধ্যে।

জেলে-বাওয়ালিরা জানান, জীবিকার তাগিদে সুন্দরবনে যেতে হয়, কিন্তু সেখানে জলদস্যুদের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়ে অনেকে  আহত এমনকি নিহত হয়েছেন দুই জন। লক্ষ লক্ষ টাকা চাঁদা দেওয়ার পরেও তারা অমানুষিক নির্যাতন করে জেলে বাওয়ালিদের উপর দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির কারণে তাঁরা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারছেন না। বাধ্য হয়েই নিজেদের নিরাপত্তা ও জীবিকার অধিকার রক্ষায় নৌ ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।

ধর্মঘট থেকে বনজীবীরা সুন্দরবনে সক্রিয় সব জলদস্যু বাহিনীর বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং সুন্দরবনের নদী ও খালে নিরাপত্তা টহল জোরদারের দাবি জানান। তাঁদের দাবি, সুন্দরবনকে আবারও সম্পূর্ণ দস্যুমুক্ত করতে হবে, যাতে জেলে-বাওয়ালিরা নির্ভয়ে তাঁদের পেশায় ফিরতে পারেন।

বনজীবীদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca