1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা - Haworbarta
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ ➤ তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা” ➤ সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা ➤ দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন ➤ শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ➤ সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত ➤ শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  ➤ গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ➤ সুনামগঞ্জে মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ পূর্ব পাগলায় তারেক ডেকোরেটার্সের উদ্বোধন করলেন আনছার উদ্দিন

সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

‎বৈষম্যহীন শিক্ষা চাই, এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপএ সংগ্রহ ও জমাদান করেছেন। আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং তারিখ রোজ শনিবার উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে  এই নির্বাচন।

রবিবার দুপুর থেকে  আগামী ১০ নভেম্বর দুই দিনব্যপী সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে চলবে মনোনয়ন সংগ্রহ এবং জমাদান কর্মসূচি। ইতিমধ্যে আজকে প্রথম দিনে ৫জন শিক্ষক  প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন।

সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করে জমা দেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন, আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, সহ- সভাপতি পদে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম রাসেল, সহ- সাধারণ সম্পাদক পদে মঙ্গল কাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ উস্তার আলী, ইয়াকুব উল্লা পাবলিক  উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ারা বেগম মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেন। এসময়  নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়ন জমা নেন সহকারী কমিশনার শিক্ষক ফারুক আহমদ,অষোক কুমার পাল,শফিকুল ইসলাম।

সকল শিক্ষকদের সুপরিচিত মুখ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্যাতিত, নিপিড়িত, লাঞ্চিত, বঞ্চিত, অবহেলিত, সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পরিশ্রমী, সাহসী নেতৃত্ব দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার তৃণমুল থেকে শুরু করে স্থানীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত জাতীয়করন আন্দোলনকে বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক  সভাপতি প্রার্থী রহুল আমীন । ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৮.১১.২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca