1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা" - Haworbarta
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ ➤ তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা” ➤ সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা ➤ দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন ➤ শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ➤ সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত ➤ শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  ➤ গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ➤ সুনামগঞ্জে মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ পূর্ব পাগলায় তারেক ডেকোরেটার্সের উদ্বোধন করলেন আনছার উদ্দিন

তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা”

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মেরাজ বিন আশার:
তাহিরপুর। সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মাফিকুল ইসলামের সেমি অটো রাইস মিল, লাকড়ি মিল ও মসলা মিল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর)  আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের বিভিন্ন অংশে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনে মিলের ভেতরে থাকা ধান, চাল, লাকড়ি, মসলা, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মিলের অধিকাংশ মালামাল পুড়ে ছারখার হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, ভোরবেলা আকস্মিক আগুনে ব্যবসায়ী মাফিকুল ইসলামের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। একজন পরিশ্রমী ব্যবসায়ীর এভাবে সর্বস্ব হারানো সত্যিই বেদনাদায়ক। আগুন নেভাতে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে এ অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca