

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর ও সরর্দারপুর গ্রামের নির্বাচিত ২০জন কৃষকদের জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল বোরো নতুন জাতের ধান চাষের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ (প্রথম ব্যাচ) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ঘটিকায় শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনবায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন, জাপানেট আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার সেশন পরিচালনা করেন এসেড হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন ডিআরসিসিএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, এনরিচ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট শিমুলবাঁক ইউনিয়নের জামিল হক ও পাথারিয়া ইউনিয়নের দিপলু সূত্রধর।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪টি ব্যাচে ২০ জন করে ৮০জন কৃষকদের জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল বোরো নতুন জাতের ধান চাষের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

