1. admin@haworbarta.com : admin :
ছাতকে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, ভিক্টিমের অস্বীকার  - Haworbarta
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ  ➤ বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা ➤ টেক্সটাইল ডিপ্লোমাধারীদের বেকার থাকার সুযোগ নেই: জাহেদুর রহমান ➤ সুন্দরবনে জলদস্যু আতঙ্কে ৫ হাজার জেলের নৌ ধর্মঘট ➤ ছাতকে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, ভিক্টিমের অস্বীকার  ➤ শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ ➤ তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মিল পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা” ➤ সুনামগঞ্জ সদর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন সংগ্রহ ও জমা ➤ দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন ➤ শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস

ছাতকে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, ভিক্টিমের অস্বীকার 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতকে নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রাজা মিয়াকে ঘিরে কোছবাড়ি গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত রবিবার দুপুরে সম্প্রতি ব্যানার নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় মো. আলকাছ মিয়ার বিরুদ্ধেও একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন আলহাজ্ব আব্দুস ছামাদ, আলহাজ্ব বদুরুল আলম, মাসুক মিয়া, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল, ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভুক্তভোগী নারী ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা উভয়েই ঘটনাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মুরসালিন জানান, জিজ্ঞাসাবাদের সময় ভুক্তভোগী নারী ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন। প্রাথমিক তদন্তেও অভিযুক্তের সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। কোনো সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত রাজা মিয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

এ ঘটনায় কোছবাড়ি গ্রামের বাসিন্দারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca