

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আনছার উদ্দিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ৮ ঘটিকায় ইউনিয়ন যুবদল নেতা সায়েদ আহমদের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, বিএনপি নেতা তাজিম উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এ ছাড়া উপজেলা যুবদল নেতা সিজিল আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা লোকমান হোসেন, নুনু মিয়া, নাসির উদ্দীন মামুন, জামিল হোসেন, সাদিক মিয়া, ছাত্রদল নেতা সজিব আহমেদ ও মেহরাজ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে স্থানীয় জনগণের প্রত্যাশা, এলাকার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আনছার উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

