

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৯৫০টি ভারতীয় বিড়ি ও চারটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের জামালপুর ও পুরানগাঁও এলাকার পৃথক দুটি সড়কে এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪০ মিনিটে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে ভারতীয় বিড়ি পরিবহনের সময় তাজুল ইসলাম (৩৫) ও সিদ্দিক মিয়াকে (৬০) আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ১ হাজার ৬৮০ প্যাকেটে ৪২ হাজার ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

