1. admin@haworbarta.com : admin :
নাছিমপুর বাজারে দুই প্রবাসীকে জমকালো সংবর্ধনা - Haworbarta
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাছিমপুর বাজারে দুই প্রবাসীকে জমকালো সংবর্ধনা ➤ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: এমপি কয়ছর আহমেদ ➤ বাংলাবাজারে চেয়ারম্যান প্রার্থী আজিজের সমর্থনে পরামর্শ সভা ➤ বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ৫ ➤ বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ➤ দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ➤ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ ➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত

নাছিমপুর বাজারে দুই প্রবাসীকে জমকালো সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে দেশে আগমন উপলক্ষে দুই প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রবাসীদের দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।

নাছিমপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম মেহেদী ও নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা আলী নুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক দল সিলেট মহানগর শাখার সহ-আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রতন ও যুক্তরাজ্যপ্রবাসী মোকছেদুর রহমান।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা সবার নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল হাসান রতন বলেন, নাছিমপুর বাজারে ইসলামপুর ও নরসিংপুর—দুই ইউনিয়নের মানুষের বসবাস। ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক পরিচয়ের কারণে কাউকে আলাদা চোখে দেখা উচিত নয়। পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি মিজানুর রহমান সোহেল বলেন, তাঁকে নরসিংপুর ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দিলে কথায় নয়, কাজের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজের সক্ষমতার প্রমাণ দিতে চান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমীর হোসেন। উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি আব্দুল হাকিম, বিএনপি নেতা শাহজাহান মিয়া, শাহ আলম ও ইন্তিয়াজ আলী, সমাজকর্মী জমির হোসেন, মানিক মিয়া, মইন উদ্দিন, সালমান হোসেন, আলী আহমেদ ও সমুজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক ব্যবসায়ীরা বলেন, প্রবাসীদের উপার্জনে তাঁদের পরিবার ও দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তাঁদের অবদানকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মের কাছে ত্যাগ ও দেশপ্রেমের দৃষ্টান্ত তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা সংবর্ধিত দুই প্রবাসীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে সভাপতি আব্দুল হাশিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca